ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য করেছে আদালত।
ঢাকার সিনিয়র বিশেষ জজ এ এন এম বশিরউল্লাহ আগামী ২ মার্চ অভিযোগ গঠনের এ দিন ধার্য করেন।
বিচারক মামলাটিতে বাবরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে ওইদন তাকে কারাগার থেকে হাজির করারও নির্দেশ দেন।
গত ১৪ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৩ এর উপ করকমিশনার সৈয়দ জাকির হোসেন বাবরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
আরজিতে বলা হয়, গত ১৯৯৯
bdnews24