২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এসপি মিজানকে কোনো জেলার দায়িত্বে নয়'

জমি দখলের 'চেষ্টাকারী' বাগেরহাটের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে জেলা পর্যায়ে পুলিশের কোনো দায়িত্ব না দিতে সরকারের প্রতি আদেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2010, 08:39 AM

Updated : 24 Aug 2022, 07:02 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখলের 'চেষ্টাকারী' বাগেরহাটের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে জেলা পর্যায়ে পুলিশের কোনো দায়িত্ব না দিতে সরকারের প্রতি আদেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ 'জনস্বার্থে' ওই আবেদন করে। স