ঢাকা, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামের ছেলে শিহাব সালামকে মা ফারজানা ইসলাম শিল্পীর হেফাজতে রাখতে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
গত ১৬ ফেব্রুয়ারি শিল্পীর করা একটি রিট আবেদনে হাইকোর্ট শিহাবকে শিল্পীর হেফাজতে দেওয়ার আদেশ দেন। এরপর সালাম ছেলে শিহাবকে মায়ের হাতে তুলে দেয়।
তবে ওই আদেশ স্থগিতে সালাম আবেদন করলে মঙ্গলবার প্রধান বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেয়।
সালাম ও শিল্পীর বিচ্ছেদ হওয়ার পর চার বছরের শিহাব বাবা সালামের কাছে ছিলেন।
ছেলেকে ফেরত নেওয়ার জন্য শিল্পী এর আগে মামলা করলে হাকিম আদালত সালামের কাছেই শিশুটিকে রাখার নির্দেশ দেয়। এ নির্দেশের পর হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৩৫০ ঘ.
bdnews24