২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত'

অতীতের কাজের জন্য পাকিস্তানের লজ্জিত হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও বাঙালির কাছে ক্ষমা চাওয়া উচিত মনে করেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 03:00 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতীতের কাজের জন্য পাকিস্তানের লজ্জিত হওয়ার পাশাপাশি বাংলাদেশ ও বাঙালির কাছে ক্ষমা চাওয়া উচিত মনে করেন পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর। ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনায় পাকিস্তানের জিও টেলিভিশনের সাংবাদিক হামিদ এ কথা বলেন। সোমবার হাইকমিশনের কাউন্সেলর মোহাম্মদ ইস্তাক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। আলোচনায় হামিদ মীর ১৯৫২ সালের মাতৃভাষা আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি তুলে ধরেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দিবসকে কেন্দ্র করে ১৯ ও ২০ ফেব্রুয়ারি পাকিস্তানি ও প্রবাসী বাংলাদেশি শিশুদের অঙ্কন প্রতযোগিতা আয়োজন করে হাইকমিশন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা-বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫০ ঘ.