বাগেরহাট, ফেব্রুয়ারি ২২( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে পশুর নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ সোমবার উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা লাশটি হল শিশু আবু হুরাইরার (১১)।
শনিবার পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কাছে পশুর নদীতে ট্রলারটি ডুবে যায়। এতে নিখোঁজ হয় ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রাম থেকে বেড়াতে আসা দুই শিশু।
নিখোঁজ অপর শিশুটি হল তানিয়া (১৪)।
মংলা থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সোমবার বিকেলে মংলার পশুর নদীর ভ্যাসেল জেটি এলাকা থেকে ভাসমান অবস্থায় হুরাইরার লাশ উদ্ধার করে।
হুরাইরা পরিবারকে লাশ উদ্ধারের বিষয়টি জানানো হয়েছে। তানিয়ার লাশ এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০০৮ ঘ.
bdnews24