২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সংঘর্ষে পুলিশসহ আহত ২২

সরকারি গাছ কাটা নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার সলইনগর গ্রামে রোববার রাতে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ২২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

মাগুরা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি গাছ কাটা নিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার সলইনগর গ্রামে রোববার রাতে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ২২ জন আহত হয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি ও লাঠিচার্জ করে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি আজিজুল হক। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ১৫ জনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে মুনসুর খান (৬০), বাবুল আক্তার (৩৭), আতিয়ার খান (৩৯), জাহাঙ্গির (৩২), শওকত আলী (৪৫) ও আব্দুস সালামকে (৫০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া আহত পুলিশ কনস্টেবল ফজলুল হক ও আলী আকবরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওসি জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমিতির মাধ্যমে রাস্তার পাশে লাগানো গাছ রাত ৮টার দিকে গ্রামের আমির মোল্লার লোকজন কাটতে গেলে আবেদ আলী লোকজন নিয়ে বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গাছ কাটা ও সংঘর্ষের ঘটনায় থানায় পৃথক দু'টি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮২৯ ঘ.