২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত বিচার ট্রাইব্যুনালে ফারুকের খুনিদের বিচার দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেনের খুনিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 12:02 PM

Updated : 24 Aug 2022, 07:00 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী ফারুক হোসেনের খুনিদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতারা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবিসহ আট দফা দাবি জানিয়েছেন। এছাড়া সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গত ৮ ফেব্র"য়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন খুন হন বলে পুলিশ জানিয়েছে। এছাড়া শিবিরকর্মীরা চার ছাত্রলীগকর্মীর হাত-পায়ের রগ কেটে দেয়। এসব ঘটনায় একটি হত্যা মামলাসহ নগরীর মতিহার থানায় ছয়টি মামলা হয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ প্রায় একশ' জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে সেদিনের ঘটনায় বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রলীগের নেতারা। তারা ঐক্যবদ্ধভাবে জামায়াত-শিবির চক্রকে প্রতিহত করার আহ্বান জানান। ছাত্রলীগের অন্য দাবির মধ্যে আছে- অবিলম্বে শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, ফারুকের পরিবারকে যথাযথ আর্থিক সহায়তা প্রদান, আহত ও ক্ষতিগ্রস্ত ছাত্রলীগ নেতাকর্মীদের সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, দায়িত্ব পালনে অবহেলার জন্য বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ ইত্যাদি। সংবাদ সম্মেলনে ঘোষিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ২৩-২৫ ফেব্র"য়ারি রাবিসহ দেশব্যাপী শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে গণস্বাক্ষর সংগ্রহ, ২৪ ফেব্র"য়ারি মানববন্ধন, পরদিন কালোব্যাজ ধারণ, ২৮ ফেব্র"য়ারি রাজশাহীর মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসককে স্মারকলিপি, ১ মার্চ পুলিশের মহাপরিদর্শক ও স্বরাষ্টমন্ত্রীকে স্মারকলিপি, ২ মার্চ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান এবং ৩ মার্চ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শোক সভা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান, রাবি ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির। এতে আরো উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সহ-সভাপতি রেজোয়ান আহম্মেদ, যুগ্ন-সম্পাদক আবু হুসাইনসহ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.