রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ও ছাত্রলীগকর্মী খুনের ঘটনায় সোমবার ক্যাম্পাস থেকে ছাত্রশিবিরে চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেসা ছাত্রী হল থেকে ২১টি জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন।
গ্রেপ্তারকৃত শিবিরকর্মীরা হলেন- ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাহাত হোসেন, আইন ও বিচার বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রিয়াদ ইবনে আহাদ, আরিফুজ্জামান ও মঞ্জুর হোসেন।
এর মধ্যে মঞ্জুর শহীদ শামসুজ্জোহা হল শাখা শিবিরের ব্ল
bdnews24