২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পুলিশের ঝুলন্ত লাশ

সাতক্ষীরার কালিগঞ্জ থানার কনস্টেবল লুৎফর রহমানের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 10:56 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জ থানার কনস্টেবল লুৎফর রহমানের (৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে থানার একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি আলমগীর হোসেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। লুৎফর রহমান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাগধাপা গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। ওসি সাংবাদিকদের বলেন, ১৫ দিন ছুটি কাটিয়ে শুক্রবার লুৎফর কাজে যোগ দেন। এরপর থেকে তার মধ্যে মানসিক অস্থিরতা দেখা গেছে। তিনি জানান, লুৎফর 'জিবি ফান্ড' থেকে এক লাখ টাকা উত্তোলন করেছিলেন বাড়িতে ঘর বানানোর জন্য। তিনি ফিরে এসে ভাইয়ের সঙ্গে জমির সীমানা নিয়ে বাগবিতণ্ডা হওয়ার কথা জানিয়েছিলেন। ভাইয়ের সঙ্গে বিবাদের কারণেই হয়তো লুৎফর আত্মহত্যা করে থাকতে পারেন। ওসি জানান, লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উপ-পরিদর্শক রবীন্দ্রনাথ মণ্ডল বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫১ ঘ.