২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবগঞ্জে শিবিরকর্মী গ্রেপ্তার

ইসলামী ছাত্র শিবিরের নেতা হাফিজুর রহমান শাহীন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ওই সংগঠনেরই এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 05:42 AM

Updated : 24 Aug 2022, 07:00 PM

চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্র শিবিরের নেতা হাফিজুর রহমান শাহীন হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ওই সংগঠনেরই এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত শাহীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যামামলার আসামি। রাজশাহী মহানগর শিবির নেতা শাহীন গত ১০ ফেব্র"য়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে খুন হন। শিবির এ হত্যাকাণ্ডের জন্য পুলিশকে দায়ী করে আসছে। রোববার সন্ধ্যায় শিবগঞ্জের শ্যামপুর গ্রাশ থেকে মো. ফারুক (২৬) নামে শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে শিবগঞ্জ থানার ওসি ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। ওই উপজেলার চামার বাজার গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে ফারুক চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের