ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে এসব ঘটনায় বিভিন্ন স্থানে অনেকে আহত হয়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগের দু'গ্র"পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশসহ ১৮ জন আহত হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল কে আগে দেবে এই নিয়ে ছাত্রলীগের আবু সুফিয়ান ও বুলবুল গ্র"পের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।
এতে পুলিশসহ উভয় পক্ষের ১৮ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত দুই আওমীলীগ নেতাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গোবিন্দগঞ্জ থানার এএসআই মিজানুর রহমান, কনষ্টেবল বুদ্ধ দেসহ বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা বাজারে আলোচনা সভায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুগ্র"পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ১৫ জন আহত হয়।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ফেনীর সোনাগাজীতে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে যুবলীগকর্মীদের হামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়রসহ আট থেকে ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা উপজেলা পরিষদ ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিতে যান।
এসময় উপজেলা যুবলীগকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টুসহ আট থেকে ১০ জন আহত হন ।
শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষমাণ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ঘোষণার সময় ঘোষকের ওপর চড়াও হয় যুবলীগ নামধারী নেতাকর্মীরা।
আওয়ামী লীগ, তার অঙ্গসংগঠন ও মুক্তিযোদ্ধাদের নাম যথাযথভাবে ঘোষণা না করার অভিযোগে তারা ঘোষককে লাঞ্ছিত করে।
তারা শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমীর কয়েকজন শিল্পীকে লাঞ্ছিত এবং বাদ্যযন্ত্র ভাংচুর করে।
বরগুনার সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সবুজ নামের সমবয়সী এক কিশোর তাকে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কুপিয়ে আহত করেছে।
বরগুনা থানার উপ-পরিদর্শক বাদল মৃধা জানান, তারা ঘটনাটি শুনেছেন।
নোয়াখালীতে কবিরহাট উপজেলায় শহীধ মিনারে ফুল দেওয়া নিয়ে বিএনপির ওপর হামলার অভিযোগ করেছেন দলের স্থানীয় সাধারণ সম্পাদক কামরুল হুদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি , রাত বারটার পর তারা দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে গেলে পুলিশের উপস্থিতিতে ছাত্র ও যুবলীগের একদল কর্মী এসে তাদের সেখান থেকে চলে যেতে বলে।
কবিরহাট থানার এসআই মো. কাউছার জানান, ফুল দেওয়া নিয়ে শহীদ মিনারে কোন সমস্যা হয়নি।
সিরাজগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার সময় শনিবার রাত সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি পৌর কাউন্সিলর বিএনপি সমর্থক আতাব আলী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জানা গেছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম বলেছেন, এখনও সুস্পষ্ট অভিযোগ পাইনি, তবে হামলার কথা শুনেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এলএন/পিডি/২১১৪ ঘ.
bdnews24