২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার হয়নি (সংশোধনী)

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

খাগড়াছড়ি, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙ্গামাটির বাঘাইছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার হয়নি। রোববার রাত ৯টার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হুমায়ূন কবীর বলেন, তাকে উদ্ধৃত করে ১৪৪ ধারা প্রত্যাহারের যে খবর দেওয়া হয়েছে তা ঠিক নয়। । পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থানের কারণে রাঙামাটির বাঘাইছড়িতে শনিবার ১৪৪ ধারা জারি করা হয়। বাঘাইছড়ির কয়েকটি এলাকায় শুক্রবার রাত থেকে অন্তত ৫০টি ঘরে আগুন দেওয়া হয়। বাঘাইহাটে সাজেক ও মঙ্গলখনি ইউনিয়নে পরিস্থিতি এখনো থমথমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১১১ ঘ.