২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্মল সেনের একুশ

ছয় বছর ধরে হুইল চেয়ারে চলাচল, তারপরও প্রবীণ রাজনীতিক নির্মল সেনকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠানে। একুশে ফেব্র"য়ারি এলে হুইল চেয়ারে চড়েই হাজির হতেন কেন্দ্রীয় শহীদ মিনারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 01:48 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

গোপালগঞ্জ, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় বছর ধরে হুইল চেয়ারে চলাচল, তারপরও প্রবীণ রাজনীতিক নির্মল সেনকে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠানে। একুশে ফেব্র"য়ারি এলে হুইল চেয়ারে চড়েই হাজির হতেন কেন্দ্রীয় শহীদ মিনারে। কিন্তু এখন আরো অসুস্থ তিনি, শহীদ মিনারে গিয়ে ফুল দিতে পারছেন না, তাতে কী? গোপালগঞ্জে নিজে বাড়িতেই শহীদ মিনার বানিয়ে তাতে শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করলেন নির্মল সেন। অকৃতদার নির্মল সেন বেশ কিছু দিন ধরে ঢাকায় না থেকে কোটালীপাড়া উপজেলায় গ্রামের বাড়িতে থাকছেন, অর্থাভাবও রয়েছে বলে জানিয়েছেন তার প্রতিবেশীরা। শনিবার দুটি কিশোরকে নিয়ে কলাগাছ দিয়ে বাড়ির আঙিনায়ই তৈরি করেন একটি শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে দুই কিশোরকে সঙ্গে নিয়েই ফুল দেন নির্ভিক এ সাংবাদিক। শ্রমিক-কৃষক সমাজবাদী দলের প্রধান নির্মল সেন ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন, ছিলেন সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামে অস্ত্রাগারে অভিযানেও। তারপর এ ভূখণ্ডের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৫ ঘ.