২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তৈরি পোশাক উদ্ধার

নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকা থেকে শনিবার বিকালে বিপুল তৈরি পোশাক উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 05:49 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকা থেকে শনিবার বিকালে বিপুল তৈরি পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ সময় আব্দুর জব্বার (৩০), আহম্মেদ আলী (৩২) ও বাবুল (৩৩) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার এসব তৈরি পোশাক একটি গুদাম থেকে ডাকাতি হয়েছিল। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. শহীদ বলেন, গোপন সংবাদ পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ থানা পুকুরপাড় এলাকার রিভারভিউ কমপ্লেক্স থেকে ডাকাতি হওয়া তৈরি পোশাকগুলো (টি শার্ট) উদ্ধার করে। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, গত মঙ্গলবার সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকা থেকে দুর্বৃত্তরা একটি গুদামের তালা ভেঙে ৯০ কার্টন তৈরি পোশাক নিয়ে যায়। ওই ঘটনায় গুদাম মালিক স্বপন ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.