২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে অগুন, আহত ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদরে শনিবার রাতে একটি বাড়ির গবাদিপশুসহ সব মালামাল পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 05:25 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

মৌলভীবাজার, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল সদরে শনিবার রাতে একটি বাড়ির গবাদিপশুসহ সব মালামাল পুড়ে গেছে। শ্রীমঙ্গল দমকলের একটি ইউনিট আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আলী হোসেন (৪০) নামে স্থানীয় এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ সদস্য ভানুলাল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে এরশাদ মিয়ার বাড়িতে রান্নাঘর থেকে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে টিনশেডের দু'টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়, গবাদিপশু, হাঁস মুরগিসহ সবকিছু পুড়ে যায়। শ্রীমঙ্গল দমকলের কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, আগুনে দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪০ ঘ.