নওগাঁ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার সকালে দুইটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক আলমগীর ওরফে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাসস্ট্যান্ড এলাকায় বোমা নিয়ে কয়েকজন যুবক অবস্থান করছে- এমন সংবাদ পেয়ে সকাল ১১টার দিকে একটি লাল ও একটি কালো রঙে হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়।
তিনি জানান, নাশকতামূলক কাজে ব্যবহারের জন্য বোমাগুলো দুর্বৃত্তরা সেখানে বোমাগুলো নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে।
বোমা দু'টি পানিতে ডুবিয়ে রেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়েছে।
এ ঘটনার পর শহরের সকল শহীদ মিনার ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৯ ঘ.
bdnews24