২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ব্যাংকে কোটি টাকা চুরি

ফরিদপুর শহরে জনতা ব্যাংক কর্পোরেট শাখার ভল্ট ভেঙে প্রায় কোটি টাকা চুরি করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 04:14 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

ফরিদপুর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরে জনতা ব্যাংক কর্পোরেট শাখার ভল্ট ভেঙে প্রায় কোটি টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে এ চুরির কথা জানতে পারেন ব্যাংক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পরেশ দাস (৫০) নামে ওই ব্যাংকের এক নৈশপ্রহরীকে আটক করেছে। জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শাহ মো. আসাদউল্লাহ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে পরেশ দাস ফোনে তাকে চুরির কথা জানান। তিনি ব্যাংকে গিয়ে ভল্ট ভাঙা অবস্থায় দেখে পুলিশে খবর দেন। ব্যাংকের পশ্চিম পাশের একটি জানালার গ্রিল খোলা পাওয়া গেছে। ওই পথে দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছে বলে ধারণা করা হচ্ছে। উপ-মহাব্যবস্থাপক আরো বলেন, প্রাথমিকভাবে ৯৪ লাখ টাকা চুরি গেছে বলে ধারণা করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। ফরিদপুর কোতয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, "ব্যাংকের ভেতরে কেউ জাড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। তা না হলে এমন ঘটনা ঘটানো অসম্ভব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০৬ ঘ.