২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে আহত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর চৌধুরী বাড়ি এলাকায় শনিবার এক ব্যক্তি কুপিয়ে আহত করেছে তার স্ত্রী ও শ্বশুরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

মুন্সীগঞ্জ, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর চৌধুরী বাড়ি এলাকায় শনিবার এক ব্যক্তি কুপিয়ে আহত করেছে তার স্ত্রী ও শ্বশুরকে। আহত পুতুল আক্তার (১৮) ও তার বাবা বাবা হামদু মিয়াকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানান মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এহসানুল করিম। প্রতিবেশীর বরাত দিয়ে সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আট মাস আগে পটুয়াখালীর শাহ আলম (৩০) মুক্তারপুরের পুতুলকে বিয়ে করে শ্বশুর বাড়িতে বসবাস করছে। মুক্তারপুরে তার একটি জালের মিল আছে। সকাল ১০টার দিকে বাইরে থেকে এসে হঠাৎ ঘরে থাকা বটি নিয়ে পেছন থেকে পুতলিকে কুপিয়ে আহত করে। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শ্বশুরকে পেয়ে তাকেও আঘাত করে। এ ঘটনার কোনো কারণ জানা যায়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৫ ঘ.