রাজশাহী, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তার শিবিরকর্মী আব্দুল গাফ্ফারকে শনিবার দ্বিতীয় দফায় তিনদিন জিজ্ঞাসাবাদ (রিমান্ড) করার জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, বিকালে রাজশাহীর মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় গাফফারকে। তাকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
শুনানি শেষে বিচারক তিনদিনের অনুমতি দেন।
ওসি জানান, ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতার সময় কর্তব্যরত পুলিশের ওপর হামলার মামলায় ১৪ ফেব্র"য়ারি চারঘাট থানা পুলিশ উপজেলার মেরামতপুর গ্রামের শিবিরকর্মী গাফ্ফারকে গ্রেপ্তার করে।
পরে মতিহার থানা পুলিশ তাকে পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষে নিহত হন ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন। পুলিশ বলেছে, শিবিরের হামলায় তিনি নিহত হয়েছেন।
এরপর সারা দেশে চিরুণী অভিযানের নির্দেশ দেওয়ার হয়। এর মধ্যে জামায়াত ও ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। রাজশাহীতে মহানগর জামায়াতের আমির আতাউর রহমানসহ গ্রেপ্তার হয়েছে শতার্ধিক নেতাকর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/এমএসবি/২১৪০ ঘ.
bdnews24