বাগেরহাট, ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে হত্যার অভিযোগে বাগেরহাটের আদালতে করা একটি মামলা শনিবার মোরেলগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়েছে।
মোরেলগঞ্জ উপজেলার খারুইখালি গ্রামের শাহ জামাল খান বাদী হয়ে গত ৩ ফেব্র"য়ারি জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।
বিচারকর মো. রাখিবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গ্রহণ করতে মোরেলগঞ্জ থানাকে নির্দেশ দেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে আদালতে দায়ের করা মামলার এজাহার থানায় পৌঁছালে আদালতের নির্দেশ অনুযায়ী নথিভুক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলার আসামিরা হলেন- উপজেলার খারুইখালি গ্রামের নূরু জমাদ্দার (৬৪), আজিজ শেখ (৬৫), তার ভাই মন্টু শেখ (৬৪) ও দেবরাজ গ্রামের আব্দুল মজিদ খান (৬২)।
বাদি এজাহারে বলেন, তার দাদা সেরেস্তালি খান ও বাবা রহমান আলী খান মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৭১ সালের ২৪ নভেম্বর গভীর রাতে আসামিরা তাদের খারুইখালি গ্রামের বাড়ির দরজা ভেঙে ঘর থেকে দাদা ও বাবাকে ধরে নিয়ে যায়। পরে বাড়ির পাশে গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24