ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার ১০ জন নিহত হয়েছেন।
এর মধ্যে চট্টগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। কক্সবাজারে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দু'জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সিলেটে পৃথক দু'টি দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। আহত হয়েছেন ২০ জন। যশোরে পিকআপের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত ও আরো চারজন আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত চার অটোরিকশা যাত্রী হলেন- মোহাম্মদ সেলিম (২৭), নীলা চক্রবর্তী (৩১), লক্ষ্মণ দাশ (৫০) ও অজ্ঞাত একজন। তারা সবাই সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও ছোট কুমিরা এলাকার বাসিন্দা।
দুপুর ১২টায় চট্টগ্রাম
bdnews24