২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ওয়েবসাইটে শহীদ মিনার

জাতিসংঘের ওয়েবসাইটে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি যুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 03:29 PM

Updated : 24 Aug 2022, 06:56 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের ওয়েবসাইটে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে এটি করা হয়েছে বলে শনিবার এক তথ্য বিবরণীতে জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়, জাতিসংঘের ছয় দাপ্তরিক ভাষার ওয়েবসাইটে শহীদ মিনারের ছবি দেখা যাবে। ছবিটির পরিচিতি অংশে বলা হয়েছে, শহীদ মিনার বাংলাদেশের ভাষা আন্দোলনের দুঃখবহ ও সম্মানের প্রতীকি স্থাপনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিডি/২১১৪ ঘ.