২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াত-কর্মী আটক

সাতক্ষীরার কালিগঞ্জে রফিকুল ইসলাম (৩৬) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 02:54 PM

Updated : 24 Aug 2022, 06:57 PM

সাতক্ষীরা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালিগঞ্জে রফিকুল ইসলাম (৩৬) নামে এক জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পশ্চিম নারায়নপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার বাবার নাম জহুর আলী গাজী। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আটক জামায়াত-কর্মী রফিকুল ইসলামকে ৫৪ ধারায় মামলা করে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪৪ ঘ.