ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরের ক্যান্টনমেন্ট থানা শাখা ছাত্রলীগ সভাপতি এবিএম ফারুক হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার রাতে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
দুইজনকে সাভারের বলিয়ারপুর এবং চারজনকে মানিকদী থেকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- বলিয়ারপুরের সুমন ও আলী আকবর এবং মানিকদীর মইনুল ইসলাম, মোহন মিয়া, আবুল হাসনাত ও সুমন।
এ নিয়ে এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গত ১২ ফেব্রুয়ারি রাতে মানিকদীতে ফারুক খুন হন। রাতেই শাহাদাত হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, বলিয়ারপুর থেকে সুমন ও আলী আকবরকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যানুযায়ী মইনুল ও অন্যদের গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৪ এর উপ-পরিচালক মেজর গোলাম সারোয়ার আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মইনুল ফারুককে গুলি করার কথা স্বীকার করেছে। অন্যদের জিজ্ঞাসাবাদ চলছে বলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এজে/১৭৪১ ঘ.
bdnews24