২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের দাম বৃদ্ধির কারণ মজুদদারী: বাণিজ্যমন্ত্রী

বাজারে চালের দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, তারা মজুদ করায় দাম বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 10:57 AM

Updated : 24 Aug 2022, 06:57 PM

গোপালগঞ্জ, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে চালের দাম বৃদ্ধির জন্য মিল মালিকদের দায়ী করে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, তারা মজুদ করায় দাম বেড়েছে। তিনি বলেন, "মজুদদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযুক্তদের ধরতে পারলেই ব্যবস্থা নেওয়া হবে " শনিবার কাশিয়ানী উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। তিনি জানান, রোববার থেকে বড় বড় শহরে ২২ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি শুরু হবে। পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ে এ কর্যক্রম চালু করা হবে। গ্রামে ভিজিডি, ভিজিএফ, টিআর ও কাবিখা প্রকল্প শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, "বাজারে এর প্রভাব পড়লে চালের দাম এক মাসের মধ্যে কমে আসবে। সরকারের কাছে প্রচুর চাল মজুদ আছে।" চিনির দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের তুলনায় দেশে চিনির দাম কম। কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আয়নুল হক শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে অমর একুশে নিয়ে আলোচনা, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা হয়। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনো, কাশিয়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন প্রমুখও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/এমএসবি/১৬৪৮ ঘ.