২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দুই দল শ্রমিকের সংঘর্ষের জেরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 10:31 AM

Updated : 24 Aug 2022, 06:57 PM

বেনাপোল, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দুই দল শ্রমিকের সংঘর্ষের জেরে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকালে তৃণমুল কংগ্রেস ও কংগ্রেস সমর্থক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়েছে বলে ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চক্রবর্তী। তিনি জানান, দুই পক্ষের বিরোধ মীমাংসার চেষ্টা চলছে। বিরোধী মিটে গেলে বন্দরের কাজ শুরু হবে। তবে কখন কাজ শুরু হবে সেটা নিশ্চিত করে বলতে পারেননি কার্তিক চক্রবর্তী। বেনাপোল চেকপোষ্টের কার্গো শাখার সুপার এম এ হামিদ জানান, ভোর ৬টা থেকে এখন পর্যন্তপেট্রাপোল বন্দর দিয়ে কোনো ধরনের পণ্য বেনাপোলে প্রবেশ করেনি। বেনাপোল থেকেও পেট্রাপোল বন্দরে পণ্যবাহী কোনো ট্রাক যায়নি। শুল্ক বিভাগের কাজকর্ম স