২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে এক কিশোর খুন

জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর গ্রামে শনিবার সকালে এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 08:32 AM

Updated : 24 Aug 2022, 06:57 PM

জয়পুরহাট, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর গ্রামে শনিবার সকালে এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোকারম হোসেন (১৫)। সে ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর সরদার পাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে। গ্রামের একটি আলু ক্ষেতে লাশটি পাওয়া যায় বলে কালাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোকারম বেশ কিছুদিন গ্রামের সোলাইমান আলীর পুকুরে পাহারাদার হিসাবে কাজ করছিলো। শুক্রবার থেকে তার খোঁজ মিলছিলো না। শনিবার কৃষকরা ক্ষেতে এসে তার লাশ পায়।" মোকারমকে ধারালে অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ওসি জানান। তবে হত্যার কারণ জানতে পারেনি পুলিশ। এ বিষয়ে কালাই থানায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.