ঢাকা, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশের চেতনায় ক্ষুদ্র জাতিসত্ত্বার ভাষা ও সংস্কৃতি রক্ষায় জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি আদায়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শনিবার এ বছরের একুশে পদকপ্রাপ্ত ১৫ বিশিষ্ট জনের পদক আনুষ্ঠানিকভাবে তুলে দেন প্রধানমন্ত্রী।
ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "বাংলা ভাষা আজ শুধু বাঙালির জন্য নয়। বিশ্বের বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্ত্বার ভাষা, তাদের অস্তিত্ব, তাদের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার প্রতীক হয়ে উঠেছে আজ একুশে ফেব্র"য়ারি।"
প্রধানমন্ত্রী বলেন, একুশে ফেব্র"য়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির পর এখন জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
১৯৫২ সালে ২১ ফেব্র"য়ারি মাতৃভাষা চর্চার অধিকার আদায়ে বাঙালি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে ১৯৯৯ সালে আস্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য দেশেও এখন দিনটি পালন করা হচ্ছে।
বর্তমানে জাতিসংঘের দাপ্তরিক ভাষা ছয়টি। এর সঙ্গে বাংলাকেও যুক্ত করার দাবি জানানো হচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী গারো স
bdnews24