২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশুর নদীতে দুই শিশু নিখোঁজ

বাগেরহাটে পশুর নদীতে শনিবার সকালে ট্রলার ডুবে ঝিনাইদহের দুই শিশু নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2010, 07:29 AM

Updated : 24 Aug 2022, 06:57 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে পশুর নদীতে শনিবার সকালে ট্রলার ডুবে ঝিনাইদহের দুই শিশু নিখোঁজ হয়েছে। ওই ট্রলারটিতে করে ঝিনাইদহের একদল লোক সুন্দরবন এলাকায় ঘুরতে এসেছিলো। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের খালের কাছে এটি ডুবে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রব। নিখোঁজ শিশুরা হলো- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া এলাকার ইয়াকুব আলী বিশ্বাসের মেয়ে তানিয়া আক্তার (১৪) ও একই এলাকার গোলাম আজমের ছেলে আবু হুরাইরা (১১)। আব্দুর রব বলেন, "কালীগঞ্জ উপজেলা থেকে এ দলটি সকালে মংলায় আসে। করমজল এলাকা দেখে তারা ভাড়া করা ট্রলার এমভি মায়ের দোয়ায় চড়ে মংলার পথে রওনা হয়ে পশুর নদীতে ডুবে যায়।" তিনি জানান, বনবিভাগের একটি দল সঙ্গেসঙ্গে ট্রলারটিসহ ১৭ জনকে উদ্ধার করতে পারলেও দুই শিশুকে উদ্ধার করতে পারেনি। শিশু দুটিকে উদ্ধার করতে কোস্টগার্ড ও নৌ-বাহিনীর একটি ডুবুরী দল পশুর নদীতে তল্লাশি শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩১৩ ঘ.