চাঁদপুর, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে শুক্রবার উপকূল রক্ষীবাহিনী (কোস্টগার্ড) চোরাই কাঠ ও ট্রলারসহ ছয়জনকে আটক করেছে।
পাচার করার সময় সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদী থেকে ট্রলারসহ এদেরকে আটক করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাইফুর রহমান।
আটককৃতরা হলো- বরিশালের বানাপাড়ি এলাকার সোহাগ (২৮) ও জাহাঙ্গীর (৩০), পিরোজপুরের নেছারাবাদ এলাকার মো. কামরুল হাসান (৪৫), স্বপন (২৮), ইব্রাহিম (২৯) ও আবুল হোসেন তালুকদার (৩০)।
তাদেরকে শনিবার চাঁদপুর জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্টেশন কমান্ডার জানান, জব্দকৃত মেহগনি, রেইনট্রি ও চম্বল কাঠ বরিশালের দৌলতখান থেকে চাঁদপুর হয়ে কুমিল্লার নবীনগর এলাকায় নেওয়া হচ্ছিল।
কাঠসহ ট্রলারের দাম আনুমানিক ১০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৫০ ঘ.
bdnews24