কিশোরগঞ্জ, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে শুক্রবার রাতে আগুনে ১২টি দোকান পুড়ে গেছে।
ঘটনাস্থল থেকে বাজিতপুর থানার উপ-পরিদর্শক এহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে একটি লেপ-তোষকের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে।
বাজিতপুর দমকলের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে কিশোরগঞ্জ ও ভৈরব থেকে আরো দু'টি ইউনিট এসে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা এক কোটি টাকা ক্ষতির কথা বললেও সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৫ ঘ.
bdnews24