২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

নীলফামারী থেকে রাজধানীতে আসা একটি ট্রেন থেকে শুক্রবার সকালে প্রায় পাঁচ শ' বোতল ফেনসিডিল আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 06:43 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী থেকে রাজধানীতে আসা একটি ট্রেন থেকে শুক্রবার সকালে প্রায় পাঁচ শ' বোতল ফেনসিডিল আটক করেছে র‌্যাব। এ সময় মো. কায়েস (২৫) ও মো. বাবর আলী (২৬) নামের দু'জনকে গ্রেপ্তারও করা হয় বলে র‌্যাব-৪ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদ পেয়ে সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে নীলসাগর ট্রেনে অভিযান চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/০০৩০ ঘ.