ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালি রেল ক্রসিঙে শুক্রবার রাত ৯টার পর ট্রেন ও মাক্রোবাসের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
টে্েরনর সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসচালক জাহাঙ্গীর হোসেন (২৮) এবং মাক্রোবাসের ধাক্কায় পথচারি মনা (২২) এবং শুভ্র (২৬) আহত হন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তাদের অবস্থা আশংকামুক্ত বলে জানান পুলিশ কর্মকর্তা।
গুলশান থানার উপপরিদর্শক আব্দুল মতিন জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের সঙ্গে জাহাঙ্গীর গেটের দিকে আসা মাইক্রোবাসটির সংঘর্ষ হয়।
জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকামুখি একটি ট্রেন চলে যাওয়ার পর সেখানে দায়িত্বে নিয়েজিত গার্ড লেবেল বার (প্রতিরোধক) তুলে ফেললে তিনি রেল লাইন পার হতে যান। এসময় দেখেন বিপরীত দিকের বারটি বন্ধ। ফলে তিনি আটকা পড়েন। এরই মধ্যে ঢাকা ছেড়ে যাওয়া একটি ট্রেন এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
ঘটনার পর থেকে গার্ডকে খুজে পাওয়া যাচ্ছে না বলে জানান উপপরিদর্শক আব্দুল মতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩০৩ ঘ.
bdnews24