২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় এনটিভি প্রতিনিধি আহত

মাদারিপুর সদরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জেলা প্রতিনিধি এম আর মুর্তজা (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 04:50 PM

Updated : 24 Aug 2022, 06:54 PM

মাদারিপুর, ১৯ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারিপুর সদরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির জেলা প্রতিনিধি এম আর মুর্তজা (৪৫)। পেশাগত দায়িত্ব পালন করে মোটর সাইকেলে করে মাদারিপুরের শিবচর থেকে সদরে ফেরার পথে তিনি মহিষের চর এলাকায় দুর্ঘটনার শিকার হন শুক্রবার। তার সঙ্গী শিবু চক্রবর্তী (৪৫) নামের অন্য আরোহী অক্ষত আছেন। মহিষের চরের পাকা মসজিদের কাছে ছোট একটি কালভার্টে উল্টোদিক থেকে আসা ফেম পরিবহনের একটি বাসকে জায়গা দিতে গিয়ে তিনি মোটর সাইকেলসহ কালভার্টের পাশে গর্তে পড়ে যান। মাদারিপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে যান। শনিবার বেসরকারি একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১০৪২ ঘ.