চাঁপাইনবাবগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চোহারবিল এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাত সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন।
নিহত ব্যক্তি হলেন- আব্দুল কুদ্দুস (৫০)। তার বাড়ি উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালীরচক বাটালা গ্রামে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল হক জানান, গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের তৌহিদুল ইসলাম অভিযোগ করেন- বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চোহারবিল এলাকা দিয়ে বাড়ি ফেরার সময় কয়েকজন দুস্কৃতিকারী ধারালো অস্ত্র নিয়ে তার পথরোধ করে।
এ সময় তিনি চিৎকার দিলে গ্রামবাসী এগিয়ে এসে কুদ্দুসকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়।
এসআই রেজাউল জানান, গণপিটুনিতে ঘটনাস্থলেই কুদ্দুস মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কুদ্দুসের বিরুদ্ধে থানায় কোনো মামলা ছিল না বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24