বাগেরহাট, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে বাগেরহাট-খুলনা সড়কের ছোট পাইকপাড়া নামক স্থানে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হন মনির খান (২৫) নামের এই যাত্রী।
বাগেরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী সাংবাদিকদের জানান, খুলনা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ছোট পাইকপাড়া এলাকায় পৌছালে বাসযাত্রী মনির খান সেখানে নামতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনিব জেলার কচুয়া উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহমান খানের ছেলে। ময়না তদন্তের জন্য তার লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে এসআই জানান।
তিনি জানান, চালকসহ বাসটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১১ ঘ.
bdnews24