ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে মারা গেছেন স্বামী-স্ত্রী।
বৃহস্পতিবার রাতে উপজেলার সিন্দাগড় গ্রামে এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো সাতজন। আগুনে পুড়ে গেছে ১০টি পরিবারের ২৫টি বসত ঘর।
হাজিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, সিন্দাগড় গ্রামের অসুস্থ হেমন্ত রায় রাত সাড়ে ৭টায় নিজের বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে খড়ের আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে তিনি হতচকিত হয়ে আগুনে পড়ে যান। তাঁকে বাঁচাতে স্ত্রী শর্মিলা এগিয়ে এলে তিনিও অগ্নিদগ্ধ হন।
আগুন আশপাশের কয়েক বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
ঘটনাস্থলেই হেমন্তের মৃত্যু হয়। মারাত্মক দগ্ধ অবস্থায় শর্মিলাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান জয়নাল আবেদীন।
আহতদের পরিচয় পাওয় যায়নি।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রউফ মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24