২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ভাষা-সংস্কৃতিকে সম্মান জানাতে হবে: হিলারি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বাণীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সব ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান জানাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2010, 06:45 AM

Updated : 24 Aug 2022, 06:56 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক বাণীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সব ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান জানাতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নিজের ভাষায় কথা বলতে বাঙালির আত্মত্যাগও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রেক্ষাপট তুলে ধরে হিলারি বলেন, "যে সব বাংলাদেশি তাদের নিজের ভাষায় কথা বলা ও শেখার অধিকার নিয়ে সোচ্চার হয়েছিলেন তাদের প্রতি সম্মান জানানোর জন্য এই দিবস।" "এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা কোথা হতে এসেছি; স্মরণ করিয়ে দেয় অন্যের সঙ্গে আমাদের ভাব বিনিময়ের কথা; এবং আরো মনে করিয়ে দেয় বোঝাতে, শেখাতে এবং আমাদের সংস্কৃতিসমূহকে সংরক্ষণের কথা।" "আসুন আমরা বিশ্বের সর্বত্র ভাষা ও সংস্কৃতির ব্যাপক বৈচিত্র্যের প্রতি আমাদের সম্মানের কথা এবং পারস্পরিক সমঝোতা ও সহযোগিতা উন্নয়নে একত্রে কাজ করার কথা দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করি", বলেন হিলারি। হিলারির বাণীটি শুক্রবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস প্রকাশ করে। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষাকে রক্ষার জন্য বাঙালি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে আস্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘ। বাংলাদেশসহ যুক্তরাষ্ট্রে যে সব বাংলাদেশি অমর একুশে পালন করবেন, তাদের শুভেচ্ছা জানান হিলারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২৩৪ ঘ.