২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তার পানি প্রবাহ পর্যবেক্ষণ জেআরসির

তিস্তা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) একটি প্রতিনিধি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 03:39 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

নীলফামারী, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিস্তা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার নীলফামারীর ডালিয়া ও কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে প্রতিনিধি দলের সদস্যরা তিস্তার পানি প্রবাহ পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকোশলী শহিদুল ইসলাম। তিনি জানান, যৌথ নদী কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিস্তা ব্যারাজের উপরে ও নিচের পানি প্রবাহ এবং প্রধান খালে পানির অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তারা কুড়িগ্রামের কাউনিয়ায় তিস্তা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেন। পাউবো কর্মকর্তা জানান, বাংলাদেশের পক্ষে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মীর সাজ্জাদ হোসেন। ভারতের পক্ষে ছিলেন সত্যপাল কাকরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.