২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইলস লিটলের সামনে গাড়িচাপায় আরেক মৃত্যু

কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক আইনজীবী। তার নাম মো. নেছারউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 03:17 PM

Updated : 24 Aug 2022, 06:53 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এ্যান্ড কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক আইনজীবী। তার নাম মো. নেছারউদ্দিন। নিহতের স্ত্রী জাহানারা বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাকরাইলে উইলস লিটলস ফ্লাওয়ার স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের নিচে চাপা পড়ে নেছারউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি মারা যান। চলতি মাসে একই স্থানে বাসচাপায় নিহত হয় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কেজি শ্রেণীর ছাত্র শেখ হামীম। ৪৮ বছর বয়সী এ আইনজীবী মগবাজারের নয়াটোলায় থাকতেন। তার ১৪ বছর বয়সী একটি ছেলে ও আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/২১১৪ ঘ.