ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্রমৈত্রীর পঞ্চদশ জাতীয় সম্মেলন আগামী ৯-১১ মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এর উদ্বোধন করবেন।
ছাত্রমৈত্রী সভাপতি রফিকুল ইসলাম ইসলাম সুজন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৯ মার্চ সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এরপর বিকাল ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কাউন্সিল অধিবেশন হবে ১০ ও ১১ মার্চ। ১০ মার্চ বিকাল ৪টায় টিএসসি মিলনায়তনে হবে আলোচনা সভা।
সম্মেলনকে কেন্দ্র করে একটি প্রস্তুতি কমিটি ও ১১টি উপকমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এএল/২১১৪ ঘ.
bdnews24