২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বোমা উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাড়ি থেকে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2010, 10:48 AM

Updated : 24 Aug 2022, 06:54 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি বাড়ি থেকে পাঁচটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের পূর্ব পাইকপাড়ার মাসুম মঞ্জিলে অভিযান চালিয়ে বোমা ছাড়াও একটি খেলনা পিস্তল ও একটি ছুরি উদ্ধার করা হয়। এলাকাটি জামায়াত ও ছাত্রশিবিরের আস্তানা হিসাবে পরিচিত বলে স্থানীয়রা জানায়। এই ঘটনায় আনোয়ারুল কবীর ওরফে নাবিল (২৩) নামের একজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি হামিদুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুপুর আড়াইটার দিকে মাসুম মঞ্জিলে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি কক্ষ থেকে হাতে তৈরি বড় পাঁচটি বোমা, খেলনা পিস্তল ও ছুরি উদ্ধার করা হয়। ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াত-শিবিরের সঙ্গে নাবিলের সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়নি। তিনি ওই বাড়িতে ভাড়া থাকেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৪ ঘ.