ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে আরেকটি মহিলা ক্যাডেট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মাহজাবীন মোরশেদের লিখিত প্রশ্নের জবাবে বৃহস্পতিবার পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, "প্রয়োজনীয় জমির প্রাপ্যতা সাপেক্ষে খুলনা বিভাগের খুলনা-বাগেরহাট-গোপালগঞ্জ এলাকায় একটি গার্লস ক্যাডেট কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।"
বর্তমানে দেশে ময়মনসিংহ ও ফেনীসহ তিনটি গার্লস ক্যাডেট কলেজ রয়েছে।
বেলা সোয়া ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার আবদুল হামিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬১৮ঘ.
bdnews24