২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ খাত নিয়ে ঢাকা-দিল্লি বৈঠক এ সপ্তাহে

বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও ভারতের উর্ধ্বতন কর্মকর্তারা এ সপ্তাহে আলোচনায় বসছেন। এ উদ্দেশ্যে নয়াদিল্লি থেকে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকা আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 06:36 PM

Updated : 24 Aug 2022, 06:52 PM

নয়া দিল্লি, ফেব্রুয়ারি ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে বাংলাদেশ ও ভারতের উর্ধ্বতন কর্মকর্তারা এ সপ্তাহে আলোচনায় বসছেন। এ উদ্দেশ্যে নয়াদিল্লি থেকে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার ঢাকা আসছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের বিদ্যুৎ সচিব এইচএস ব্রহ্ম। আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদ্যুৎ সচিব মো. আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএএইচ/এইচএ/০০৩১ ঘ.