২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ছাত্রী হত্যার বিচারের দাবিতে বুধবার সকালে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 07:51 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

মাদারীপুর, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী হত্যার বিচারের দাবিতে বুধবার সকালে মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে মানববন্ধন করেছে। সকাল ১১টার দিকে তারা মানববন্ধন ও শোক র‌্যালিতে অংশ নেয়। মানববন্ধন শেষে কলেজের অধ্যক্ষ মো. দানেশ মিয়া, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান শহিদুল ইসলামসহ কলেজের ছাত্রছাত্রীরা বক্তব্য রাখেন। তারা নৃশংস এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। কলেজের শিক্ষার্থীরা জানান, গত ১৪ ফেব্র"য়ারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী রাবেয়া সুলতানা কণার শ্বশুর বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। কণার পিতা মোশাররফ হোসেনের অভিযোগ, যৌতুকের জন্য কণাকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে। এ ব্যাপারে তিনি বাদি হয়ে পরদিন কণার স্বামী সানাউল হক রিফাতসহ ৪ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মাদারীপুর সদর থানার ওসি মো. কাইয়ুম আলী শিকদার মামলা দায়েরের কথা স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১৩৪৯ ঘ.