২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে শিবিরের মিছিল থেকে দুজন গ্রেপ্তার

চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে বুধবার দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2010, 07:42 AM

Updated : 24 Aug 2022, 06:53 PM

চাঁদপুর, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের মিছিল থেকে বুধবার দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষেধ অমান্য করে শিবির জেলা শহরে মিছিল করার চেষ্টা চালিয়েছিলো বলে পুলিশ জানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে শিবির মিছিলের ওই কর্মসূচি দেয়। মিছিল থেকে গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর সরকারি কলেজের সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আতিকুর রহমান (২০) ও চাঁদপুর সদর উপজেলার বালিয়া এলাকার এস এম হাবিবুর রহমান (৪৫)। চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বপন কুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কোনো ধরনের মিছিল না করতে নিষেধ করা হয়েছিলো। কিন্তু শিবির তা উপেক্ষা করেই মিছিল করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র শিবিরের মিছিলটি শহরের জেলা বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। ওই সময় মিছিলকারীরা পালিয়ে যায়। তবে দুজন ধরা পড়ে। চাঁদপুর সদর মডেল থানার ওসি কাজী আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আটক দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।" স