ঢাকা, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ঢাকা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তি স্থাপন করেছেন।
ঢাকার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সকাল সাড়ে ১২টার দিকে ওই ১০ তলা ভবনের ভিত্তি স্থাপন হয়।
প্রধানমন্ত্রী ঢাকা আইনজীবী সমিতির ওয়েবসাইটও উদ্বোধন করেন।
নতুন ভবনের ভিত্তি স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বাদল।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গাজী মো. শাহ আলম সাংবাদিকদের জানান, আইনজীবীদের বসার জন্য কিউবিক্যালস, অডিটোরিয়াম, খেলাধূলার কক্ষ সহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে নতুন ভবনে।
সমিতির বর্তমান ভবনের পাশেই ১০ তলা ভবনটি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এমআই/১২৫০ ঘ.
bdnews24