ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা পুনর্নির্ধারণের জটিলতায় মার্চে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন অনুষ্ঠান সম্ভব নাও হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন বলেন, "সীমানা নিয়ে জটিলতা নিরসনের বিষয়টি এখন আদালতে রয়েছে। নিষ্পত্তি হয়ে রায় কমিশনের অনুকূলে এলেও মার্চে নির্বাচন করা সম্ভব হচ্ছে না।"
পিছিয়ে গেলে জুলাইয়ের আগে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও মনে করেন তিনি।
একটি রিটের পরিপ্রেক্ষিতে সোমবার হাইকোর্ট ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা ২৩ ফেব্র"য়ারি পর্যন্ত স্থগিত করে। একই সঙ্গে সীমানা পুনর্নির্ধারণ না করে কেন নির্বাচন করা হবে না- সে বিষয়ে সরকার এবং ইসিকে রুলও জারি করে আদালত।
মার্চে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এই সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে বলে রোববার ছহুল হোসাইন জানিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/০১৩১ ঘ.
bdnews24