বাগেরহাট, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে সোমবার বিকালে বাঘের আক্রমনে এক বাওয়ালী (গোলপাতা সংগ্রহকারী) নিহত হয়েছেন।
মৃত মো: জাহাঙ্গীর মাতুব্বর (৪২) জেলার মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের গোদাড়া গ্রামের শাজাহান মাতুব্বরের ছেলে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ৩ নং কম্পার্টমেন্টের অধীন ছোট শেওলা এলাকায় এই ঘটনা ঘটে বলে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক বিপুল চন্দ্র দাস জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাহাঙ্গীর ও তার সহযোগীরা বিকালে গোলপাতা কাটার সময় জাহাঙ্গীরকে বাঘ ধরে নিয়ে যায়। পরে তার সহকর্মীরা খবর দিলে বনরক্ষীরা গিয়ে বনের ভিতর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/১২০৩ ঘ.
bdnews24