২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্ত ছাড়াই ঋণ দিতে হবে: মতিয়া

ঋণ দেওয়ার বিষয়ে উন্নয়ন সহযোগীদের কাছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের চেয়ে এগিয়ে গিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শর্ত ছাড়াই ঋণ চেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 05:09 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঋণ দেওয়ার বিষয়ে উন্নয়ন সহযোগীদের কাছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের চেয়ে এগিয়ে গিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শর্ত ছাড়াই ঋণ চেয়েছেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, 'দাতারা' এখন 'উন্নয়ন সহযোগী' হওয়ায় তাদের সাহায্য শুধু সহযোগিতা হিসাবে গণ্য হওয়া উচিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) প্রথম দিনের বৈঠকের সর্বশেষ সেশনে আলোচনা হয় কৃষি, খাদ্য নিরাপত্তা ও পানি সম্পদ নিয়ে। আলোচনা শেষে সেসব বিষয়ে সাংবাদিকদের বলছিলেন মতিয়া। তিনি বলেন, দাতাদের কাছ থেকে 'চ্যারিটি' হিসেবে তহবিল এলে সরকারের সত্যিকারেই তেমন কিছু করার থাকে না। "তবে এখন আমরা একে অন্যের সহযোগী অংশীদারে পরিণত হওয়ায় শর্তের কোনো প্রশ্ন থাকা উচিত নয়।" প্রায় সাড়ে চার বছর পর ঢাকায় দাতা গোষ্ঠীর এ বৈঠক বসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। দুদিনের বৈঠকে ছয়টি অধিবেশনে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়গুলো হলো